ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত, যেভাবে জানা যাবে ফল

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন ফলাফল। লটারিতে কোনো কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। আর কোনো স্কুল বেশি ফি আদায় করলে ব্যবস্থা নেয়া হবে হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, মানসম্মত বিদ্যালয়ে বাচ্চাদের ভর্তি করতে চায় অভিভাবকরা। ফলে দেখা দেয় প্রতিযোগিতা। তিনি যোগ করেন, প্রতিষ্ঠানগুলো শুধু ভালো শিক্ষার্থী নিয়ে ভালো ফলাফল করবে। কিন্তু দুর্বল শিক্ষার্থীদের সুযোগ দেবে না, সেটা হবে না।

দুই পদ্ধতিতে অভিভাবক ও শিক্ষার্থীরা লটারির ফলাফল জানতে পারবেন। প্রথম পদ্ধতি হলো– ভর্তির লটারির জন্য প্রস্তুত করা টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই (https://gsa.teletalk.com.bd/) লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখা যাবে।

তাছাড়া, টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন অভিভাবক-শিক্ষার্থীরা। এসএমএস পাঠানোর পদ্ধতি: GSA স্পেস Result স্পেস User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত, যেভাবে জানা যাবে ফল

আপডেট সময় ০৩:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪