শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

২৫ জুন পর্যন্ত থাকতে পারে দেশজুড়ে ‍বৃষ্টি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ১৬ জুন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৯ জুন) সংস্থাটি জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেড়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, এখন উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের সব জেলায় হালকা থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও এখন অনেক কম। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে।

তিনি বলেন, দেশজুড়ে বৃষ্টিপাত ২৫ তারিখ (জুন) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর কিছু কিছু বিভাগে কমে আসতে পারে। তবে বর্ষাকালে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে না।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীতে।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

২৫ জুন পর্যন্ত থাকতে পারে দেশজুড়ে ‍বৃষ্টি

আপডেট সময় ০১:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫