ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটে গেলেন সালমান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 53

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর ছেলে বলিউড তারকা সালমান খান। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁকে উদ্বিগ্ন মুখে দেখা গেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

৯০ বছর বয়সী সেলিম খানের অসুস্থতার খবরে বলিউডে উদ্বেগ ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে সালমান খান ও তাঁর পরিবার নিরাপত্তাজনিত বিভিন্ন হুমকির মুখে ছিলেন। এমন পরিস্থিতিতে পরিবারের প্রধান সদস্যের অসুস্থতা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। হাসপাতালের বাইরে বাড়তি নিরাপত্তাব্যবস্থাও লক্ষ্য করা গেছে।

হিন্দি সিনেমায় সেলিম খান দীর্ঘদিন ধরে প্রভাবশালী চিত্রনাট্যকার হিসেবে পরিচিত। লেখক জাভেদ আখতারর সঙ্গে জুটি বেঁধে তিনি সত্তরের দশকে একাধিক আলোচিত কাজ উপহার দেন। তাঁদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’ ও ‘ত্রিশূল’ আজও আলোচিত। এই জুটির হাত ধরেই ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান, যাকে পর্দায় জনপ্রিয় করেন অমিতাভ বচ্চন।

গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দেন সেলিম খান। কয়েক মাসের ব্যবধানে তাঁর অসুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটে গেলেন সালমান

আপডেট সময় ০৬:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬