ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইবে ইমরান হাশমি!

এক সময় বলিউডে ‘সিরিয়াল কিসার’-এর তকমা পেয়েছিলেন ইমরান হাশমি। বর্তমানে পর্দায় চুম্বন কোনও বিরল ঘটনা নয়। তবে সেই সময়ে পর্দায় চুম্বনের দৃশ্য মোটেই খুব সহজ ছিল না। মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ়— একাধিক অভিনেত্রীর সঙ্গে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন ইমরান। কিন্তু সম্প্রতি জানালেন, ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনার জন্য তাঁর আজও অনুশোচনা হয়। হঠাৎ কী এমন ঘটল যে প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছে ক্ষমা চাইতে প্রস্তুত তিনি?

২০১৪ সালে ‘কফি উইথ কর্ণ’ শোয়ে ইমরানের এক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। কর্ণ জোহরের শোয়ে ঐশ্বর্যাকে ‘প্লাস্টিক’ তকমা দিয়েছিলেন অভিনেতা। এই মন্তব্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে সমালোচিত হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয় নিয়ে কথা বললেন ইমরান। অভিনেতাকে প্রশ্ন করা হয় সেই মন্তব্যের জন্য তিনি আজ অনুশোচনা করেন কি না?

উত্তরে ইমরান বলেন, “আমার সত্যিই অনুশোচনা হয়। আমি একাধিকবার বলেছি, যাঁদের নিয়ে কথা বলেছিলাম তাঁদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। আমার অনুশোচনা হয় যে সেই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না।”

ইমরানের মতে, আজকের যুগে ছোটখাটো বিষয় নিয়ে মানুষ রেগে যায়। তাঁর কথায়, “আজকাল মানুষ আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। সামাজিকযোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মানুষ রেগে যায়। ওই অনুষ্ঠানে (কফি উইথ কর্ণ) আমরা একটি খেলা খেলছিলাম। মজার ছলে কথাটা বলেছিলাম। ভেবেছিলাম, মানুষও মজা হিসেবেই নেবে। এমন আরও অনেক খেলা ছিল ওই অনুষ্ঠানে। তখন মানুষ এত সংবেদনশীল ছিল না। তবে যদি ওঁর (ঐশ্বর্যা) খারাপ লেগে থাকে, আমি অবশ্যই ক্ষমা চাইব।”

ইমরান জানান, কিছু দিন আগেই কর্ণ জানিয়েছেন র‌্যাপিড ফায়ার বিভাগটি তাঁর অনুষ্ঠানে সবচেয়ে একঘেয়ে। এখনকার আবহ বদলে গিয়েছে বলেই কর্ণ এমন বলেছেন বলে মনে করেন ইমরান। সূত্র-আনন্দবাজার।

আরো পড়ুন : আমিরের ছেলেমেয়েরা অবাধ্য!

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইবে ইমরান হাশমি!

আপডেট সময় ০৬:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪