শিরোনাম :
ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরাতে বাকী দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, তাদের জন্য দুঃখ হয়: বাঁধন

জুলাই গণঅভুত্থ্যানে রাজপথে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও দেশের সমসাময়িক নানা ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে আলোচনায় এই অভিনেত্রী।

যদিও বিভিন্ন সময় বাঁধন বলেছেন, জুলাইয়ের আন্দোলনের পর কিছু ঘটনা তাকে হতাশ করেছে। তাই বলে, যারা জুলাই বিপ্লবকে ভুল বলে তাদের পক্ষে নন তিনি।

বিষয়টি নিয়ে বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল — সত্যি বলতে, তাদের জন্য আমার দুঃখ হয়। ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজনীয় ছিল। মানুষ যে পরিমাণ অবিচার, অন্যায় এবং দমন-পীড়নের মুখোমুখি হচ্ছিল, তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি — ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তখন আর কোনও রাস্তা খোলা ছিল না।

৫ আগস্টের কথা স্মরণ করে বাঁধন বলেন, যারা সেদিন, ৫ আগস্ট রাস্তায় ছিল না, তারা কোনও দিন বুঝতে পারবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল— যখন সে ভীতুর মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল একদম বাস্তব, এবং আমি তা নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলাম। ওইরকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে।

সবশেষ বাঁধন লিখেছেন, হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছে, এবং সবকিছু সুখকর হয়নি। কিন্তু এক জিনিস স্পষ্ট: জুলাই বিপ্লব সঠিক সময়ে, সঠিক কাজ ছিল।

‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেল মারা গেছেন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, তাদের জন্য দুঃখ হয়: বাঁধন

আপডেট সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫