ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

আ.লীগকে পুনর্বাসনকারীদের রাজনীতি নাই হয়ে যাবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে ‘তাদের’ রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনা অথবা রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক বলেন, ৩৬ জুলাই, ৫ আগস্ট বাংলাদেশের ছাত্রজনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। তাদের রায় ছিল— বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদিদের রাজনীতি থাকবে না।

নাহিদ বলেন, আমি আহ্বান জানাব ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে, আওয়ামী লীগ প্রশ্নে, মুজিব বাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যেন তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি। এবং আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে পারি।

নিউইয়র্কে হামলার ঘটনা প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের মিসগাইডের কারণেই আখতারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারণ, তাদের ভুল তথ্যের কারণেই এক ফটক দিয়ে বের না হয়ে ভিন্ন পথে বের হয়েছেন এনসিপির নেতারা। এ জন্য কনস্যুলার জেনারেলকে পদত্যাগ করতে হবে।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ও লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে হামলা হয়েছে— এমন মন্তব্য করে নাহিদ অভিযোগ বলেন, অতীতের একটি ঘটনার বিষয়েও সরকার পদক্ষেপ নেয়নি। নিলে বারবার এমনটি ঘটতো না।

সরকারের জবাবদিহিতা দাবি করে তিনি বলেন, প্রতিটি হামলার আগেই প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ যেভাবে সাইবার হামলা করছে, এ নিয়েও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। জুলাই গণহত্যায় জড়িতদের অনেকেই ট্রাইব্যুনাল থেকে ছাড়া পাচ্ছে। দেশ ও দেশের বাইরে আওয়ামী লীগ হামলা করেছে।

তিনি বলেন, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলায় জড়িত পাঁচ আসামির নাম প্রকাশ করতে হবে।

পরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের সরাতে হবে দাবি করে নাহিদ ইসলাম বলেন, হামলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জানতে চাইব।

হাসিনার গুলি-বুলেটকে ভয় পাইনি, ভাঙা ডিমে ভয় কিসের : আখতার হোসেন

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আ.লীগকে পুনর্বাসনকারীদের রাজনীতি নাই হয়ে যাবে : নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫