ইলিয়াস কাঞ্চনের ‘জনতা পার্টি বাংলাদেশ’ এর কে কোন পদ পেলেন

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ হয়েছে আজ শুক্রবার (২৫ এপ্রিল)। দলটির স্লোগান—‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে।

নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। দলটির লক্ষ্য নিয়ে বলা হয়, মুক্তিযুদ্ধ ও ২৪-এর চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠা।

নতুন এ দলটিতে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সাবেক আমলা ও সমাজকর্মীরা রয়েছেন বলে জানান ইলিয়াস কাঞ্চন। তার দাবি, বিদ্যমান দলগুলোর প্রতি জনগণের আস্থা কমে যাওয়ায় দেশের মানুষ বিকল্প নেতৃত্বের সন্ধান করছেন। ‘জনতা পার্টি বাংলাদেশ’ সেই চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

সদ্য আত্মপ্রকাশ ঘটা নতুন দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির নাম উপস্থাপন করেন ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই দলটিতে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র করা হয়েছে গোলাম সারোয়ার মিলনকে। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন—রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম ও নির্মল চক্রবর্তী।

নির্বাহী কমিটিতে আরও রয়েছেন—সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

দলটির সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

শহীদ জিয়ার পল্লী চিকিৎসা নতুন নামে চালু হবে: তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইলিয়াস কাঞ্চনের ‘জনতা পার্টি বাংলাদেশ’ এর কে কোন পদ পেলেন

আপডেট সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫