শিরোনাম :

‘এই সময়’-এ মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভিত্তিহীন : বিএনপি

ফাইল ফটো

ভারতীয় বাংলা গণমাধ্যম ‘এই সময়’-এ সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে প্রকাশিত সাক্ষাৎকারটি ভিত্তিহীন বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিটি আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।”

“সম্প্রতি বিএনপি মহাসচিব কোন বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।”

“বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই।”

জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনও প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: বিএনপি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘এই সময়’-এ মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভিত্তিহীন : বিএনপি

আপডেট সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫