শিরোনাম :
নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন

ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বিএনপির এই নেতা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন। তারুণ্যের রাজনীতি থেকে শিক্ষা নিয়েছেন প্রবীণরা। তারুণ্যের এসব ভাবনা ধারণ না করলে রক্তের বিনিময়ে এই অর্জন হাতছাড়া হয়ে যাবে।

জুলাই গণঅভ্যুত্থান পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, যার মধ্যে বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা ছিল একটি আকাঙ্ক্ষা বা কারণ, যা বারুদের মতো কাজ করেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যত সংস্কারই হোক, সবচেয়ে বড় দরকার মানসিক সংস্কার। অন্যথায় কোনো সংস্কারই কাজে আসবে না।

তর্ক-বিতর্ক থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পরে তা বাস্তবায়নের জন্য জনগণের মতামত নেওয়া হবে। এ লক্ষ্যে জাতীয় নির্বাচনের একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে-বিপক্ষে ভোটগ্রহণ হবে। সাংবিধানিক আদেশ জারি করার এখতিয়ার সরকারের নাই।

জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে বা ভবিষ্যতে আদালতে যাওয়া লাগতে পারে— এমন কোনো আদেশ জারি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জনগণ রায় দিলে কাগুজে আদেশ হবে, প্রজ্ঞাপন খুব গুরুত্ব বহন করে না।

নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন : নাহিদ ইসলাম

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন

আপডেট সময় ০৬:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫