কোনো কোনো রাজনৈতিক দল সংস্কার নয়, শুধু নির্বাচন চায়: নাহিদ ইসলাম

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কোনো কোনো রাজনৈতিক দল সংস্কার নয়, শুধু দ্রুত নির্বাচন চায়। তাদের কাছে সংস্কার গুরুত্বপূর্ণ মনে হয়নি। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে তবে যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না।’

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। ঢাকায় যে বীভৎস ঘটনা ঘটেছে, কীভাবে পাথর মেরে এক ব্যবসায়ীকে দখলদারত্বের দ্বন্দ্বে মেরে ফেলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছিল। তারা জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই তারে করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস সবই করেছে। তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।’

‎নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে। পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যগুলো দূর করতে হবে। এ গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা।

‎পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লোভ দেখিয়ে আমাদের কেনা যাবে না: নাহিদ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোনো কোনো রাজনৈতিক দল সংস্কার নয়, শুধু নির্বাচন চায়: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৬:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫