ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে ভর্তি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, শুক্রবার দিনগত রাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১ মে সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় তাকে সিসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি ঘটলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ নানান শারীরিক জটিলতায় আক্রান্ত। গত কয়েক বছরে তাকে কিছু দিন পরপর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নেওয়া হয়। এর মধ্যে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। খালেদা জিয়াকে এর আগে ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নেওয়া হলেও এবার তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো পড়ুন : এই বাজেট দেশ বিরোধী : মির্জা ফখরুল

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে ভর্তি

আপডেট সময় ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪