ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন এনসিপি’র আখতার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডিম ছোড়া ও হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ তথ্য জানান তিনি।

ভিডিওতে আখতার হোসেন বলেন, এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আমার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

এনসিপি নেতা আরও বলেন, পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে আমাদের মামলা দায়েরের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের কাছাকাছি থানায় এসে মামলা করেছি। যারা সেদিন আমাদের ওপর হামলা চালিয়েছিল, হত্যাচেষ্টা করেছিল এবং মৃত্যুর হুমকি দিয়েছিল, তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

আখতার হোসেন বলেন, একই সঙ্গে আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি যে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে। আমরা এ ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও তাদের জানিয়েছি।

এনসিপি নেতা আরও বলেন, আমরা মনে করি, আওয়ামী সন্ত্রাসীরা দেশে হোক বা দেশের বাইরে—যেখানেই থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত প্রতিকার নেব। আমরা বিশ্বাস করি, তারা যে অপরাধ করেছে সেগুলোর আইনগত নিষ্পত্তি সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।

আ.লীগ আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না : সারজিস আলম

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন এনসিপি’র আখতার

আপডেট সময় ০৫:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫