ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম আগে আসবে : ওবায়দুল কাদের

দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমে বিএনপি নেতাদের নাম আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৩১ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের মতো যারা দুর্নীতি করেছেন বিএনপি তাদের তালিকা করবে, এটি তারা করতে পারে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘লিস্ট করলে তো প্রথমে বিএনপি নেতাদের নাম লিখতে হবে। কারণ দুর্নীতি-লুটপাটের শিরোমণি তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে। তারপরে অন্য লিস্ট দেখা যাবে।’

বিএনপি মানসিক অশান্তিতে ভুগছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা একরাশ ব্যর্থতার স্তূপের উপর দাঁড়িয়ে। তারা মানসিক অশান্তিতে ভুগছে। মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে।’

আজিজ-বেনজীরের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না— বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র পড়েছেন? মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন? আগামী বছর, এই ডিসেম্বরের পরের ডিসেম্বরে আমার টার্ম শেষ। সম্মেলন হবে যথাসময়ে। মির্জা ফখরুল কত বছর ধরে তার দলের গঠনতন্ত্র লঙ্ঘণ করে বিএনপির মহাসচিব? একটা দল, তারা নিজেদের ঘরেই গণতন্ত্রের চর্চা করে না। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে?’

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? দলের গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব, কত বছর! সেটা আগে জিজ্ঞেস করেন।’

বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা উচিত কি না— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটার তো প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়ায় দুদক তদন্ত করছে। মামলার পর আদালত ঠিক করবে, কখন গ্রেপ্তার করবে, জেলে পাঠাবে। এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যা আছি, আমরাই। আমরা আমাদের গণতন্ত্র নিয়ে আছি। পৃথিবীর অনেক দেশের চাইতে আমাদের গণতন্ত্র ঘরেও ভালো, বাইরেও ভালো।’

আরো পড়ুন : অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সরকার জাদুঘরে পাঠিয়েছে : রিজভী

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম আগে আসবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪