ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

নির্বাচনের আগে শাসন ব্যবস্থা ও সংবিধানে সংস্কার আনা জরুরি: জি এম কাদের

মুক্তিযুদ্ধের সময় যেমন জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, জুলাই বিপ্লবেও জনগণের মধ্যে তেমন ঐক্য তৈরি হয়েছে বলে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, দেশের শাসন ব্যবস্থা ও সংবিধান সংস্কার করতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবিধানের জন্য বিগত সরকার দানব হয়ে উঠেছিলো।

এসময় সংবিধান সংস্কারে কিছু দাবি পেশ করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে- তা আবারও ফেরত আনতে হবে। রাজনৈতিক দল ও সরকারপ্রধান যেন এক ব্যক্তি না হয় সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, গণভোট ছাড়া কোন সংবিধান সংশোধন সম্ভব নয়। বিগত সরকার গণভোট ছাড়াই সংবিধানে পরিবর্তন আনে। আগামীতে যেন এমনটা না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নির্বাচনের আগে শাসন ব্যবস্থা ও সংবিধানে সংস্কার আনা জরুরি: জি এম কাদের

আপডেট সময় ০৩:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪