ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিনের শোভাযাত্রায় পুলিশের বাধা

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রা করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।আজ শনিবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।

সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন শঙ্কায় শোভাযাত্রায় বাঁধা দেওয়া হয়েছে বলে ওসি জানান।

এর আগে, কলেজের শহীদ মিনার চত্বরে কেক কেটে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়। ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।

আরো পড়ুন :আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব : জয়

আওয়ামী লীগের দোসরদের প্রশাসনে রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব না: রিজভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারদলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় :বিপ্লবী ছাত্র মৈত্রী

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে বললেন জামায়াত আমির

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিনের শোভাযাত্রায় পুলিশের বাধা

আপডেট সময় ০৩:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪