শিরোনাম :
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

বড় জোটের পরিকল্পনা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের অংশীদারদের নিয়ে বড় জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দেোলন করেছি এবং একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এই নির্বাচনি বৈতরণী পার হতে পারি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই–বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।

গত কিছুদিন ধরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের দলের প্রার্থীদের সাক্ষাৎকার হচ্ছে, যেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা একক প্রার্থীর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের বার্তা জানিয়ে দিচ্ছেন।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন সালাহউদ্দিন আহমদ। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম নির্বাচিত সংসদ : সালাহউদ্দিন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বড় জোটের পরিকল্পনা বিএনপির

আপডেট সময় ০৬:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫