ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বিএনপিতে গণহত্যার সাথে জড়িতদের নেয়া মানা: ফখরুল

ফ্যাসিবাদ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাসবাদ করেছে তাদেরকে বিএনপিতে নেয়া হবেনা। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্তরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগনের যে শাসন সেটা প্রতিষ্টা করতে হবে। অর্থাৎ জনগনের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায় তার জানা নেই বলেও উল্লেখ করেন।

শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে জানিয়ে গতকাল বিএনপি মহাসচিব বলেছিলেন, ছাত্র-জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে। কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এ সময় দায়িত্বশীল ব্যাক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

সিন্ডিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কৃষক ও ভোক্তার মাঝখানে একটি মধ্যস্বত্বভোগী গোষ্ঠী রয়েছে। যারা কারসাজি করে মুনাফা লুফে নেয়। কৃষকদের যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিত করতে চাই। এ সময় গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়াতে চান বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিএনপিতে গণহত্যার সাথে জড়িতদের নেয়া মানা: ফখরুল

আপডেট সময় ১২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪