ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদি সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকে সর্বাঙ্গ ঝলসে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ মে) বিএসএফের গুলিতে আহত যুবককে ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবক চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মরহুম করিম মোল্লার ছেলে রবিউল হোসেন (৩০)।

স্থানীয় গ্রামবাসীরা জানান, ওই দিন রাত ১১টার দিকে রবিউল বাড়াদি সীমান্তের ৭৯-৮০ পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে তারা পাঁচ-ছয় রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ইউ পি মেম্বার মো: চঞ্চল বলেন, আমি সকালে শুনতে পেলাম গ্রামবাসীদের মুখে গত রাতে সীমান্তে গুলির শব্দ শুনেছে অনেকে।

বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে বিকাল ৫টার দিকে ৭৯-৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানালেন ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক জানান, আমরাও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখি, তারপর জানাব।

আরো পড়ুন : রেমালের তান্ডবে মারা যাওয়া সুন্দরবনের আরও ৩০টি মৃত হরিণ উদ্ধার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

আপডেট সময় ০৬:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪