ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড।
 ২০ সেপ্টেম্বর  সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র ভারত হতে বিপুল পরিমাণ ঔষধ বাংলাদেশে নিয়ে আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর  শুক্রবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড

আপডেট সময় ০৫:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫