ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

মোংলায় মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো এলাকাবাসী

মোংলায় মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে  গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ধরে  পুলিশে দিয়েছে এলাকাবাসী।  শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা পাখিমারা কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে এলাকাবাসী আটকে রাখে। পরে মোংলা চটেরহাট পুলিশ ক্যাম্পের মাধ্যমে  থানায়  সোপর্দ করা হয়। 
আটক মাদক ব্যাবসায়ী  মোঃ ময়েন উদ্দিন মল্লিক (৪২)। তিনি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসহাক মল্লিকের ছেলে।
এলাকাবাসী জানান, শনিবার রাতে নিজের ঘেরের পাশে থাকা ঘরে মাদক সেবন ও বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিলেন ময়েন উদ্দিন। এসময় সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা ঘেরাও করে তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে বিক্রির জন্য  ১০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও কিছু পোড়া  টাকা উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, ময়েন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। এ ছাড়া, ৫ আগস্টের পর থেকে এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছে — কয়েকটি ঘরে চুরি, একটি মোটরসাইকেল চুরি এবং বাংলালিংক টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। এসব ঘটনার সঙ্গেও এলাকার চিহ্নিত আরও কিছু মাদক ব্যবসায়ীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো এলাকাবাসী

আপডেট সময় ০৫:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫