ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

মোংলায় ৮৮৬ পিচ ইয়াবাসহ আটক এক 

মোংলায় থানা পুলিশের অভিযানে  এই সর্ব প্রথম বৃহৎ ইয়াবার চালান সহ এক মাদক ব্যাবসায়ীকে  গ্রেফতার  করা হয়েছে। তার কাছ থেকে ৮৮৬ পিচ মরণ নেশা  ইয়াবা জব্দ করা হয়। 
৬ অক্টোবর সোমবার  রাত আনুমানিক ১০ টার সময় অভিযান চালিয়ে মোংলা থানা  পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করে।
৭ অক্টোবর মঙ্গলবার সাড়ে ১১ টায় মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানান।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন , গােপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  পৌরসভার   ৪ নং ওয়ার্ডের শিল্পাঞ্চল এলাকার দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেটের সামনে  অভিযান চালায় পুলিশ । পুলিশের একটি দলের সমন্বয়ে চালানাে ওই অভিযানে  শফিকুল হাওলাদার (২৭)  নামের এক মাদক ব্যাবসায়ীকে কৌশলে  গ্রেফতার  করা হয় । এসময় তার শরীর তল্লাশি করে তার  কাছ থেকে ৮৮৬  পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা বলে ধারণা করা হয় ।
ইয়াবা ব্যাবসায়ী শফিকুল হাওলাদার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে ।
এই চালানের সাথে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক  ধারণা করা হয়  । এই চক্রের একজনকে  হাতেনাতে গ্রেফতার করা হলেও । চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে  বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
তিনি আরো জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান  স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এধরনের অভিযান মোংলা থানা পুলিশ  অব্যাহত  রাখবে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় ৮৮৬ পিচ ইয়াবাসহ আটক এক 

আপডেট সময় ০৮:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫