ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্রসহ আটক

সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) রাতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে হান্নান বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তারা ডাকাতির পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। অভিযান চালিয়ে বাহিনীপ্রধান মো. হান্নান শেখসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাঁশতলী এলাকা থেকে সহযোগী মো. হাবিবুর রহমানকে দুটি একনলা বন্দুক ও তিনটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।
আটক জলদস্যুরা হলেন— মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) ও মো. হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্রসহ আটক

আপডেট সময় ১২:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫