ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ফেনীর আলোচিত শিশু নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফেনীর বহুল আলোচিত চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ আল মাঈন নাশিত (১০) অপহরণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ. এন. এম মোর্শেদ খান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আশরাফ হোসেন তুষার (২২), মোবারক হোসেন ওয়াসিম (২২) ও ওমর ফারুক রিফাত (২২)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ফেনী শহরের একাডেমি এলাকায় কোচিং শেষে মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু নাশিত। পূর্বপরিচিত তুষার ও তার সহযোগীরা তাকে অপহরণ করে অচেতন করার পর ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে নাশিতকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ রেললাইনের পাশের একটি ডোবায় স্কুল ব্যাগে পাথর ভরে ডুবিয়ে রাখা হয়। ৯ ডিসেম্বর পুলিশ তুষারকে আটকের পর তার স্বীকারোক্তিতে মরদেহ উদ্ধার করা হয়।

রায়ের সময় আদালতে উপস্থিত নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগ সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিরা আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। আমি দ্রুত এই রায় কার্যকরের দাবি জানাই।

আদালতের পিপি মো. শাহাব উদ্দিন আহমদ জানান, ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে এটি অত্যন্ত দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া একটি মামলা। ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফেনীর আলোচিত শিশু নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬