শিরোনাম :
ট্রেন-থানা শিগগির চালু হচ্ছে না গোপালগঞ্জে, আটকে সরকারি বরাদ্দও সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী বারবার গণতন্ত্রের বিপর্যয়ের কারণ শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব, বললেন রিজভী ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ

ট্রেন-থানা শিগগির চালু হচ্ছে না গোপালগঞ্জে, আটকে সরকারি বরাদ্দও

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম আপাতত চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ট্রেন চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে জেলাটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি বরাদ্দও স্থগিত রাখা হয়েছে।

ট্রেন চলাচল

রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নাশকতার আশঙ্কায় সরকার এখনই ট্রেন চালুর কথা ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে চালুর উদ্যোগ নেওয়া হবে। একটি সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ট্রেন আবার চালুর জন্য রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। নিরাপত্তার কথা বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনই চালু না করার পরামর্শ দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেনযোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে।

থানা দুটির কার্যক্রম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, থানা দুটি চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এতে আরও সময় লাগবে। আপাতত দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মন্ত্রণালয় থানা দুটির সংস্কারে হাত দেবে।

জ্যেষ্ঠ সচিব জানান, পুড়ে যাওয়া থানা দুটির পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত আছেন। তবে কবে নাগাদ থানা দুটি চালু হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি।

বরাদ্দ স্থগিত

সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত কিছু সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সাধারণত চার কিস্তিতে অর্থসহায়তা পায়। গোপালগঞ্জের জন্য এর তৃতীয় কিস্তির অর্থ, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের টাকা, ছাড় করা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয়দের ভোগান্তি

ট্রেন বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। অনেকে বাসের চেয়ে ট্রেনে বেশি যাতায়াত করেন, কারণ ট্রেনে ঢাকা যেতে সময় ও খরচ দুটোই কম লাগে। তাঁদের কেউ কেউ ট্রেন চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি রয়েছে। সেসব কর্মসূচি থেকে আবারও হামলা ও ভাঙচুর হতে পারে, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা চালুর সম্ভাবনা নেই বলে তাঁরা মনে করছেন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ট্রেন-থানা শিগগির চালু হচ্ছে না গোপালগঞ্জে, আটকে সরকারি বরাদ্দও

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ট্রেন-থানা শিগগির চালু হচ্ছে না গোপালগঞ্জে, আটকে সরকারি বরাদ্দও

আপডেট সময় ০৭:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬