ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে কীটনাশক ডিলার ও দোকানদারদের সাথে মতবিনিময়

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৫- ২৬ অর্থবছরে নির্বিঘ্নে বোরো ধান আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কীটনাশক ডিলার ও দোকানদারদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা খামারবাড়ী’র অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) বাসুদেব রায়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসরাফ আলী।

সভায় নিরাপদ কৃষি উৎপাদন নিশ্চিত করতে নিরাপদ কীটনাশক ব্যবহার, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ রোধ, অনুমোদনহীন বা নকল কীটনাশক ব্যবহার না করা, ডিলারদের দায়বদ্ধতা, লাইসেন্স নবায়ন এবং বিক্রয় রেজিস্টার হালনাগাদ রাখা, নিরাপত্তা সচেতনতা, কীটনাশক হ্যান্ডেলিং ও সংরক্ষণ নিরাপদ উপায়ে করা এবং কৃষকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ প্রদান করা হয় এবং আইন অমান্য করলে বালাইনাশক আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সতর্ক করা হয়। এ মতবিনিময় সভায় উপজেলার ছয় ইউনিয়নের কীটনাশক ডিলারসহ কীটনাশক দোকানদারগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে কীটনাশক ডিলার ও দোকানদারদের সাথে মতবিনিময়

আপডেট সময় ০৯:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬