ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাট এবং আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে ১ শ ৫০ জন পাট চাষী এবং ৫ হাজার কৃষক-কৃষানীর মাঝে আউশ ধানের বীজ ও সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি মঈনুল হোসেন সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আয়শা আকতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, বিএনপি নেতা জিল্লুর চৌধুরী সহ অন্যান সরকারী কর্মকর্তা ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 























