শিরোনাম :
নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক আসিফ সহ চারজনের নিয়োগ, বদলি ও কেনাকাটায় ব্যাপক দুর্নীতি: অনুসন্ধানে দুদক ভারত সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করে : দীনেশ বেতন বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা বিদ্যুৎ মন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি বিপিএল ফিক্সিংয়ে এবার বিসিবির পরিচালক সমালোচনার মুখে স্থগিত আইয়ুব বাচ্চুর ‘উত্তরাধিকার’ ট্রিবিউট প্রকল্প

আদমদীঘিতে ১,৫০০ বস্তা অবৈধভাবে মজুদ করা সার উদ্ধার, ডিলারের অর্থ, কারাদণ্ড ও সিলগালা

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরৎপুর বাজারে মেসার্স সজীব ট্রেডার্সের দুটি সার গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার ডিলার সজীব সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সার মজুদের অভিযোগে দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নসরৎপুর এলাকার স্থানীয় জনগণ সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি এবং গোডাউনে সার থাকার পরও ‘সার নেই’ বলে কৃষকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেন। পরে সংসদ সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হলে সেখানে অসংখ্য কৃষক সার ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেন। কৃষকদের অভিযোগ, গোডাউনে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সার তাদের দেওয়া হচ্ছে না। পাশাপাশি ডিলার সজীব ট্রেডার্স অতিরিক্ত দামে সার বিক্রি করছেন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন বলেন,বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই এবং উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছার পূর্ব মুহুর্ত পর্যন্ত আমরা স্থানীয় জনগনকে সাথে নিয়ে গুদাম ঘেরাও করে রাখি । অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম জানান, নসরৎপুরের মেসার্স সজীব ট্রেডার্সের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রি এবং গোডাউনে সার থাকার পরও কৃষকদের ‘সার নেই বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এছাড়া ডিলারের বাবার নামেও আরেকটি সার ডিলারশিপ রয়েছে।
তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে দুটি গুদাম থেকে অবৈধভাবে রাখা প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ওই ডিলারের বিরুদ্ধে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা দরে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযোগ দুটি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সজীব সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে ১,৫০০ বস্তা অবৈধভাবে মজুদ করা সার উদ্ধার, ডিলারের অর্থ, কারাদণ্ড ও সিলগালা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমালোচনার মুখে স্থগিত আইয়ুব বাচ্চুর ‘উত্তরাধিকার’ ট্রিবিউট প্রকল্প

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আদমদীঘিতে ১,৫০০ বস্তা অবৈধভাবে মজুদ করা সার উদ্ধার, ডিলারের অর্থ, কারাদণ্ড ও সিলগালা

আপডেট সময় ০৬:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬