ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ইছামতি নদী খননে স্বস্তির দেখা মিলেছে কালিন্জাবাসীর

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদের অন্তর্গত কালিন্জা ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। এই ইছামতী নদীর সাথে আরেকটি নদী সংযুক্ত ছিলো যেই নদীকে বলা হয় মরা নদী ।

এই মরা নদীর পাশে গড়ে উঠেছে অসংখ্য মিল,ফ্যাক্টরী, গার্মেন্টস সহ তাতঁ শিল্পের সূতার প্রসেস মিল । তাতঁ শিল্পের পঁচা পানি এসে পড়তো মরা নদীতে । এই নদীটি শুকানো অবস্থায় আছে যার কারণে তাতঁ শিল্পের পঁচা পনি গড়ে এসে ইছামতী নদীতে পড়ে । কালিন্জা সহ আশেপাশের কয়েক এলাকার মানুষ এই নদীতে গোসল সহ ক্ষেতে খামারে পানি দেন ।

জানা গেছে অনেকেই এই নদীতে গোসল করলে অসুস্থ সহ শরীরে দেখা দিয়েছে নানা রকম রোগ । এমনকি এই বিষাক্ত পানির কারণে কোন মাছ পর্যন্ত নদীতে থাকতে পারে না, সব মাছ মরে যায় ।

এক সময় ইছামতি নদীর খুব স্রোত ছিলো এবং এই নদীর তীরে অবস্থিত কালিন্জা বাজারে ইছামতি নদীর মাছের খুব কদর ছিলো । দূর দূরান্ত থেকে মানুষ আসতো কালিন্জা বাজারে নদীর মাছ কেনার জন্য । ইছামতি নদীর তীরে অবস্থিত কালিন্জা হাওয়ালদার পাড়ার জেলেরা অনেক খুশি ছিলো । ইছামতি নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতো ।

কালিন্জা বাজারের নাম ডাক ছিলো অনেক, কিন্তু কালের বিবর্তনে কোথায় যে হারিয়ে গেছে কালিন্জা বাজারের সেই নদীর মাছ । এখন প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন করে নদী খনন প্রকল্প কাজের জন্য কাজ করে যাচ্ছেন ।

ইছামতি নদী খননের কাজ দেখে কালিন্জা সহ আশেপাশে কয়েক এলাকার লোকজন স্বস্তি অনুভব করছেন এবং খুশি হয়েছেন। পাশাপাশি জেলেদের মুখে ফুটেছে স্বস্তির হাসি । আবার হয়তো কালিন্জা বাজারে পাওয়া যাবে টাটকা নদীর মাছ এমন আশা করছেন কালিন্জা বাজারের ক্রেতা বিক্রেতা সহ অনেকেই ।

আরো পড়ুন : রায়গঞ্জে জমে উঠেছে কাঁঠালের বাজার

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইছামতি নদী খননে স্বস্তির দেখা মিলেছে কালিন্জাবাসীর

আপডেট সময় ১১:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪