ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আলোচনা সভা 

এইচএম ফারুক, স্টাফ রিপোর্টার
 সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সলঙ্গা থানার শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) সকালে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ ফ ম জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা কলেজের ছাত্র কাওছার আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সহ সভাপতি মারুফ হাসান খোকন, শ্রমিক দল হাসান হাবীব, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র রাশেদ ইবনে আজাদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি এর ছাত্র ইসতিয়াক হাসান মারুফ, শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল মমিন, কে এম আমিনুল ইসলাম হেলাল প্রমুখ।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দিব কুমার শীল সমাপনী বক্তব্যে বলেন, ছাত্র সমাজ কখনো অন্যায় মেনে নেবে না, যদি অন্য কেউ সুযোগ নিয়ে ফায়দা নিতে চায় তাঁদেরকে বিদায় করা হবে। আমরা গত এক মাস আন্দোলন করেছি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান খুলে দিয়েছে। তাই আমরা সকল শিক্ষার্থীরা এখন থেকে পড়ার টেবিলে চলে যাব এবং স্কুলমুখি হবো। তাই এখন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপাতত স্থগিত করা হলো।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আলোচনা সভা 

আপডেট সময় ০৮:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
এইচএম ফারুক, স্টাফ রিপোর্টার
 সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সলঙ্গা থানার শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) সকালে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ ফ ম জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা কলেজের ছাত্র কাওছার আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সহ সভাপতি মারুফ হাসান খোকন, শ্রমিক দল হাসান হাবীব, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র রাশেদ ইবনে আজাদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি এর ছাত্র ইসতিয়াক হাসান মারুফ, শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল মমিন, কে এম আমিনুল ইসলাম হেলাল প্রমুখ।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দিব কুমার শীল সমাপনী বক্তব্যে বলেন, ছাত্র সমাজ কখনো অন্যায় মেনে নেবে না, যদি অন্য কেউ সুযোগ নিয়ে ফায়দা নিতে চায় তাঁদেরকে বিদায় করা হবে। আমরা গত এক মাস আন্দোলন করেছি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান খুলে দিয়েছে। তাই আমরা সকল শিক্ষার্থীরা এখন থেকে পড়ার টেবিলে চলে যাব এবং স্কুলমুখি হবো। তাই এখন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপাতত স্থগিত করা হলো।
আরো পড়ুন : তাড়াশে জামায়াতের শান্তি সমাবেশ অনুষ্টিত