সিরাজগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

সিরাজগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আশরাফ হোসেন আশফাক (৩৫) নামে এক ব্যবসায়ী। স্বজনদের অভিযোগ পাওনা টাকা চাওয়ায় তাকে গলাটিপে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন আশফাক পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত আশফাকের মরদেহ উদ্ধার করে ময়নাদতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যবসার পাওনা টাকা চাওয়ায় আশফাককে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জে সলঙ্গায় সাংবাদিককে মরধর ও অপহরণের  চেষ্টা 

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

আপডেট সময় ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪