ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গণ পিটুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় গণ পিটুনিতে এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর সদরের আবাদের হাটে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে ও আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মসজিদের লাইন থেকে বিদ্যুৎ দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন আব্দুল মান্নান। এ সময় এক ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ায় সেখানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মান্নানকে বেধড়ক মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আবাদেরহাট বাজারে দুজনের মধ্যে মারামারি হলে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মারা যান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। তবে ঘটনাস্থলে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা নিহতের মরদেহ ময়নাতদন্ত করতে রাজি নন। এমনকি তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও নেই।

প্রসঙ্গত, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

জামালপুরে তিন ভুয়া সমন্বয়ককে পুলিশে দিল স্থানীয়রা

নড়াইলে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

আসামির হামলায় পদ্মায় নিখোঁজ হওয়া পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাতক্ষীরায় গণ পিটুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

আপডেট সময় ১২:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪