শিরোনাম :
পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রামে আরআরএফের উপ-অধিনায়ক গ্রেপ্তার, অভিযোগ আওয়ামী লীগকে পুলিশের তথ্য দেওয়ার

পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আওয়ামী লীগের কাছে পাঠানোর অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে এ খবর নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. শওকত আলী।

মামলার নথি অনুযায়ী, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত হয়। সেই রাতেই পাঁচলাইশ থানা পুলিশ ও কাউন্টার টেররিজম পুলিশ অফিসার মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।

ফোন জব্দ, জিজ্ঞাসাবাদ

প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর জাহাঙ্গীর আলমের দুটি মোবাইল ফোন পরীক্ষা করে জব্দ করা হয়। গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে তাঁকে ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।

ফরেনসিক পরীক্ষা

অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, জব্দ করা দুটি মোবাইল ফোন ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।

অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানা যায়নি। ফোন দুটি জব্দ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশে যোগদান

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চট্টগ্রামে আরআরএফের উপ-অধিনায়ক গ্রেপ্তার, অভিযোগ আওয়ামী লীগকে পুলিশের তথ্য দেওয়ার

আপডেট সময় ০১:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬