শিরোনাম :

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : সেনাপ্রধান

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূজার আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সেনাপ্রধান।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন ভালোভাবে সম্পন্ন হয়েছে বাকি যে সময়টা রয়েছে সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, শতাব্দির পর শতাব্দি আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু ঢাকায় নয়, সারাদেশেই যে যেখানে এ উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো, যোগ করেন সেনাপ্রধান।

আরো পড়ুন : হিন্দুদের রাজনৈতিক দলের ফাঁদে পা না দেয়ার আহ্বান আসিফ নজরুলের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : সেনাপ্রধান

আপডেট সময় ০৬:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪