এমন দেশ গড়তে চাই, যেখানে সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে। আজ শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ আনুষ্ঠানিকতা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এমন একটি দেশ গড়তে চাই, যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়। আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সব সম্প্রদায়ের নাগরিক সমান অধিকার ভোগ করবে।

প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আরো পড়ুন : দুই মাসে অন্তর্বর্তী সরকারের অর্জন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এমন দেশ গড়তে চাই, যেখানে সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪