শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

কাজ হারিয়ে বেকার হয়ে পড়লেন জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আক্রমণের মুখে পড়েছেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ইতিমধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে। সবকিছু মিলিয়ে, সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই অভিনেতার।

নানা বিতর্কের কারণে শোবিজ অঙ্গনেও কাজ হারাচ্ছেন বলে জানিয়েছিলেন সম্প্রতি। জয়ের অভিযোগ, ১০ অক্টোবর দীপ্ত প্লে-তে তাঁর অভিনীত ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। তবে এর প্রচারণায় জয়কে রাখা হয়নি। অভিনেতা দাবি করেছেন, ওয়েব ফিল্মটির অন্যতম প্রধান একটি চরিত্রে কাজ করলেও প্রচারণায় রাখা হয়নি তাঁকে।

অনুযোগ করে জয় বলেন, ‘এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক এবং প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। দীপ্তও সন্তুষ্ট। কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।’

জয়ের প্রশ্ন, তাঁর আসলে অপরাধ কী? তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি এবং আমার অবস্থান পরিষ্কার করেছি।’

তবুও এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানিয়ে অভিনেতা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!’

এছাড়া সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি।

সেই প্রসঙ্গ টেনে জয় বলেন, ‘একদিন রাফী ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভোয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফীর এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়!’

আরো পড়ুন : বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কাজ হারিয়ে বেকার হয়ে পড়লেন জয়

আপডেট সময় ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪