শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

৬ বছর পর আসছে ‘সিআইডি’

দীর্ঘ ছয় বছর ভারতীয় ছোটপর্দার তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’ ফের প্রচারে ফিরছে। সম্প্রতি এক টিজার প্রকাশ করে এই খবর প্রকাশ্যে আনা হয়েছে।

‘সিআইডি’র নির্মাতা বিপি সিং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন টিজার শেয়ার করেছেন। এতে জানানো হয়েছে, আগামীকাল ২৬ অক্টোবর থেকে শুরু হবে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’। আগের মতোই এই নতুন শোতেও থাকছেন শিবাজী সত্যম, দয়ানন্দ শেঠি এবং আদিত্য শ্রীবাস্তব। এটি সনি টেলিভিশনে প্রচার হবে।

টিজারের শেষে লেখা রয়েছে, ‘ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখুন, আগামী ২৬ অক্টোবর বোমা বিস্ফোরণ হতে চলেছে সিআইডির নতুন প্রোমোর মাধ্যমে’।

শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম। যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ব্যাপক বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি এসিপি প্রদ্যুম্ন থেকে নামলেন। মনে করা হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে আর সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতে শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা। আবহে সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যায়। পাশাপাশি এ প্রোমো দেখে অনুরাগীদের মনে পুরোনো স্মৃতি জেগে উঠেছে। আর এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ দেখা যায়। যা প্রোমোর উত্তেজনা আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে।

‘সিআইডি’র প্রোমোর শেষে একটা গুলির শব্দ শোনা গেছে। বোঝাই যায় আরও অ্যাকশনে ভরপুর থাকবে এ সিরিয়াল। টিজারের শেষে লেখা রয়েছে, ‘ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখুন, আগামী ২৬ অক্টোবর বোমা বিস্ফোরণ হতে চলেছে সিআইডির নতুন প্রোমোর মাধ্যমে’। এ টিজার দেখে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সবশেষ ২০১৮ সালের ২৭ অক্টোবর ‘সিআইডি’ প্রচার হয়েছিল। একটানা ২০ বছর ধরে এই সিরিয়ালটি চলেছে। এর ১৫৪৭টি পর্ব প্রচার হয়েছে। আর এর মাধ্যমেই ‘সিআইডি’ ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রচার হওয়া সিরিয়ালের তালিকায় নাম লেখায়। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি টিভির পর্দায় প্রথম এসিপি প্রদ্যুম্ন এবং ইন্সপেক্টর দয়াকে দেখেছিল দর্শকরা। এরপর থেকেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে সিরিয়ালটি। এ সিরিয়ালে শিবাজী সত্যম, দয়ানন্দ শেঠি, আদিত্য শ্রীবাস্তব ছাড়াও অভিনয় করছেন নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদসহ আরও অনেকে।

মুক্তির আগেই আয় ১৪০০ কোটি, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে বাংলাদেশে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৬ বছর পর আসছে ‘সিআইডি’

আপডেট সময় ০১:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪