জনগণ ক্ষুধার্ত পেটে সংস্কারের গল্প শুনতে চায় না: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, জনগণ কিন্তু ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারেট গল্প শুনতে চায় না। সুতরাং বাজারে যান, সিন্ডিকেট ভাঙেন। রাস্তায়,হাটেন মানুষের কথা শোনেন। আপনারা তো মানুষের কথা শুনছেন না।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে চালু হয়েছে স্বস্তির হাট। এই স্বস্তির হাটের উদ্বোধনে রাশেদ খাঁন এসব কথা বলেন।

এ সময় মোঃ রাশেদ খাঁন বলেন, সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, মানুষের নাভিশ্বাস উঠা শুরু হয়েছে। সিন্ডিকেট ও মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্য ভাঙতে না পারলে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবেনা। ইতোমধ্যে সরকারের সমালোচনা ব্যাপকমাত্রা ধারণ করেছে। এখনো পর্যন্ত শহীদের সঠিক তালিকা তৈরি হয়নি, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখন মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কেন গুরুতর আহদের চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলো না?

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে দেশ চালানো সম্ভব? আপনারা এখন রাষ্ট্রপতিকে সরাতে চান। কিন্তু সেটা তো শপথ নেওয়ার আগে দরকার ছিলো। এখন রাষ্ট্রপতিকে সরতে হলে আপনারাও তো অবৈধ হয়ে যাবেন। কারণ যার হাতে শপথ নিয়েছেন, সে না থাকতে পারলে আপনারা কিভাবে থাকবেন? তখনই বলেছিলাম জাতীয় সরকার গঠন না করলে টিকতে পারবেন না। কথা শোনেন নাই। এখন কেন আপনাদের কথা দলগুলো শুনবে? আপনারা বিপ্লবী চেতনা ধারণ করেন না। করলে তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করে, বিপ্লবী সরকার গঠন করতেন৷ এখন আধা সংবিধান , আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে।

পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ বলেন, আমরা সারাদেশে স্বস্তির হাট চালু করবো। এটাই আমাদের প্রতিবাদ। সরকার যা পারছেনা, আমরা তা করে দেখাতে চাই। আমাদের এখানে সবজির দাম; বেগুন ৫৫ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, লাউ ৩৫ টাকা পিস, কাচামরিচ ১৪০ টাকা কেজি, চিচিঙ্গা ৫০ টাকা কেজি,আলু ৫৭ টাকা কেজি, পিয়াজ ১১০ টাকা কেজি, লেবু হালি ১৫ টাকা, ফুলকপি ২০ টাকা পিস, ঢেড়স ৫৬ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি, পেপে ২০ টাকা কেজি।

পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খালিদ হোসেন এর সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন। পেশাজীবি অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রেজওয়ানের উদ্যোগে চালু হয়েছে এই স্বস্তির হাট। আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গণনেতা ইলিয়াস মিয়া, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জনগণ ক্ষুধার্ত পেটে সংস্কারের গল্প শুনতে চায় না: রাশেদ খাঁন

আপডেট সময় ০৪:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪