শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

নেই নতুন বাংলা সিনেমা মুক্তি পেলো হিন্দি সিনেমা ‘স্ত্রী টু’

মাসের প্রথম দিন  নেই নতুন বাংলা সিনেমা। মুক্তি পেয়েছে ভারতের হিন্দি ছবি। বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত সিনেমার নাম ‘স্ত্রী টু’।

প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র সাফটা চুক্তির আওয়তায় সিনেমাটি আমদানি করেছে। গত ১৫ আগস্ট ছবিটি ভারতে মুক্তি পায়। এই ছবির বিনিময়ে ভারতে গেছে ২০২৩ সালের ২৩ জুন ঢাকায় মুক্তি পাওয়া ছবি ‘প্রহেলিকা’।

আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের প্রধান নির্বাহী জাহিদ হাসান জানান, শুক্রবার থেকে বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্ত্রী টু’ মুক্তি পেয়েছে। ছবিটি মূলত গত সপ্তাহে মুক্তির কথা ছিল। কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি পেতে দেরি হওয়ায় চলতি সপ্তাহে মুক্তি দিতে হয়েছে।

সর্বশেষ গত ৩১ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এটি আমদানি করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এবার মুক্তি পাচ্ছে ‘স্ত্রী টু’।

হরর-কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক। ভারতসহ বিশ্বজুড়ে ব্যবসায়িকভাবে রেকর্ড করেছে ছবিটি। বিশ্বব্যাপী সিনেমাটি থেকে এরই মধ্যে আয় হয়েছে প্রায় ৯শ কোটি রুপি। ভারতের চলচ্চিত্র-বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুই সপ্তাহ আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছিলেন, ভারতে সিনেমাটি ৬শ কোটি রুপি আয় করেছে।

স্ত্রী টুতে শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অতিথি চরিত্রে তামান্না ভাটিয়া।

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই

‘রঙিলা কিতাব’-এর ট্রেলার দেখে কী বলছে দর্শক…

‘ভুল ভুলাইয়া থ্রি’ এবং ‘সিংহাম এগেইন’ অগ্রিম টিকেট বিক্রিতে কে এগিয়ে ?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নেই নতুন বাংলা সিনেমা মুক্তি পেলো হিন্দি সিনেমা ‘স্ত্রী টু’

আপডেট সময় ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪