শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

পঞ্চগড়ে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এক তরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে বিরোধীয় জমির তদন্ত প্রতিবেদন অর্থের বিনিময়ে এক তরফা দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে জমিতে কয়েকটি আম গাছ, ছোট-বড় ৬০ টি সুপারি গাছ,২-৩টি ছোট কাঁঠাল গাছসহ ১ম পক্ষ জবায়দুর রহমানের দখলে রয়েছে বলে উল্লেখ করা হয়। ভুক্তভোগীরা জানান, রাধানগর গ্রামের শিউলি বেগম, ওমর ফারুক ও আহম্মদ আলীর ভোগ দখলে আছে প্রায় আট বছর ধরে। এমনকি সুপারি গাছ ও অন্যান্য গাছও রয়েছে জমিতে, এমনকি ইট বালি মজুত করে ঘর নির্মাণ চলমান। পুনরায় তদন্ত করে প্রতিবেদন ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

জানা যায়,গত বছরের পহেলা অক্টোবর আটোয়ারী রাধানগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে জবায়দুর রহমান একই এলাকার শিউলি,ওমর ফারুক ও আহম্মদ আলীকে বিবাদী দিয়ে মামলা দায়ের করে। সেখানে উল্লেখ করা হয় এস এ ৬০৪৫ নং দাগে অনধিকার প্রবেশ করে পাঁকা ঘর নির্মাণের জন্য উদ্যোগ নেয় ওমর ফারুক। তাদের অন্যায় কাজে বাধা দিলে বিভিন্নভাবে হুমকি দেয় তারা।

মামলাটি আমলে নিয়ে বিচারক তদন্ত দেয়। যার নম্বর ৪২৪/২৩। তদন্ত করে রাধানগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। ১৯ সেপ্টেম্বর প্রতিবেদন দিলে, ২২ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

স্থানীয়রা বলেন, শাহাজাহান, তরিকুল, দানেশ, বিগারু,ছলেমানসহ একাধিক মানুষের কাছে জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে তার বাবা বজলুর রহমান। কিন্তু তার মৃত্যুর পরে ছেলে জবায়দুর ও অলিউর রহমান জমি রেজিস্ট্রি করে দেয়নি। ঘর-বাড়ি ভেঙ্গে ফেলার বার বার হুমকি দিলে পরে বসতবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে।

আহম্মদ আলী জানান, ২০১২ সালে হামিদা বেওয়ার কাছে জমি ক্রয় করেছি। ২০১৬ সাল থেকে ভোগ দখল করছি। খারিজ করে ৯ শতক জমি শিউলি ও তারা বানুর কাছে বিক্রি করি। এতদিন কেউ কিছু বলেনি। সম্প্রতি ঢাকা থেকে জবায়দুর রহমান এসে ঝামেলা করছে। ঘর তুলতে গেলে বাধা দেয় এবং আমাদের নামে মামলাও করেছে। সেই মামলার তদন্ত ভূমি সহকারী কর্মকর্তা সরজমিনে না এসেই একতরফা প্রতিবেদন দিয়েছেন।

জবায়দুর রহমান জানান, আহম্মদ আলী যে দাগে জমি ক্রয় করেছে সেটা পড়ে আছে অথচ আমাদের জমি দখল করে বিক্রি করেছেন।

অভিযুক্ত রাধানগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে বিষয়টি জানালে ব্যস্ততা দেখিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এক তরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ

আপডেট সময় ১০:৩৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪