শিরোনাম :
শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত সবার আগে বাংলাদেশ: ৭ নভেম্বরের অঙ্গীকারে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের ১২ সফটওয়্যার তৈরিতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লাগছে কতটা? ৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর ২০২৪) বরগুনা জেলার পাথর ঘাটায় শাখাটি উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা ও এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী মোঃ ফারুক, মোঃ শামীম আহসান, চৌধুরী মোঃ মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালেহ, বিশিষ্ট আলেম ডাঃ এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান ও মোঃ মাহবুবুর রহমান খান এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ হারুন অর রশীদ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখাপ্রধান মোঃ লকিতুল্লাহ। এসময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। দেশের আর্থিক খাতের চলমান সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন হচ্ছে। বিভিন্ন সংকট কাটিয়ে মাত্র ৩ মাসের মধ্যে ইসলামী ব্যাংক আপন মহিমায় ঘুরে দাঁড়িয়েছে ।

তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানব কল্যাণ মূলক কাজে অবদান রাখার ফলে ইসলামী ব্যাংক জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে এ ব্যাংক ২০ লক্ষ গ্রাহককে বিনিয়োগ প্রদান করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন।

তিনি পাথরঘাটা এলাকার ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)-এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পাথরঘাটা শাখাসহ সারাদেশে ৬ হাজারের বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান।

আরো পড়ুন : ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩টি নতুন প্রোডাক্ট উদ্বোধন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জ রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আ্যাম্বুলেন্স উল্টে সাতজন আহত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট সময় ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪