শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

নাহিদ ইসলামকে ঘিরে হ্যাশট্যাগ ‘উই আর নাহিদ’

হঠাৎই ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগ। প্রথমে একটি-দুটি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। কিন্তু, কেন? প্রশ্ন অনেকের।

হ্যাঁ, এই হ্যাশট্যাগটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে ঘিরেই। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নিয়ে নানা বিতর্কের প্রচেষ্টা চলে। এর প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকের এক পোস্টে লেখেন, ‘যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।’

ওই পোস্টে উপদেষ্টা নাহিদ লেখেন, ‘১৫ই অক্টোবরের নিয়োগ ২২শে অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি। মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই উনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে।’

তার আগে, গতকাল বিকেল থেকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে হস্তান্তরতে ঘিরে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। এ সময় উপদেষ্টা নাহিদকে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে অনেকে মনে করেন, নাহিদকে উদ্দেশ করেই স্লোগান দেওয়া হচ্ছিল।

যদিও স্লোগানটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ করে দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ করে নয় বলে দাবি শিক্ষার্থীদের। তারা আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক। এ জন্যই স্লোগানে ‘আর্মি’ জড়ানো ছিল।

এসব ঘটনার পর #WeAreNahid হ্যাশট্যাগে আজ ছেয়ে যেতে শুরু করে ফেসবুক। এর মাধ্যমে তারা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে উপদেষ্টা নাহিদের পাশ দাঁড়াচ্ছেন। অনেকে লাল ব্যাকগ্রাউন্ডের ওপর হ্যাশট্যাগটি লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, আবার অনেকে জুলাই-আগস্টে আন্দোলনের সময় নাহিদের বক্তব্য, তার ওপর ফ্যাসিস্টদের অত্যাচারের ছবি দিয়ে পোস্ট দিচ্ছেন। অনেকে আবার নাহিদের অবদান তুলে ধরছেন পোস্টে।

আরো পড়ুন : হাসিনাকে উৎখাত করেছি, আপনারা কোন হনু : হাসনাত আবদুল্লাহ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নাহিদ ইসলামকে ঘিরে হ্যাশট্যাগ ‘উই আর নাহিদ’

আপডেট সময় ০৫:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪