শিরোনাম :

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের টিস্যু কারখানার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে এ আগুন লাগে।খবর পেয়ে সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোর ৫টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে তথ্য জানাতে পারবো।

জানা যায়, সকালে টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ১০:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪