শিরোনাম :
রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক খুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর কুইন্সে মানসিক সমস্যায় আক্রান্ত এক যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনাক্রমে ওই যুবকই পুলিশকে জরুরি নম্বরে ডেকে এনেছিল। তবে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, উইন রোজারিও (১৯) নামের ওই যুবক জোড়া কাঁচি নিয়ে তাদের দিকে তেড়ে এলে পুলিশ তাকে গুলি করে। গতকাল বুধবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

ঘটনাস্থলে উপস্থিত উইনের ভাই বলেছেন, তার মা ওই ঘটনার সময় উইনকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন এবং ওই পরিস্থিতিতে পুলিশ গুলি না করলেও পারতো।

গুলিবর্ষণের পরপরই উইন রোজারিওকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটে নিউইয়র্কের ওজোন পার্ক এলাকার একটি এপার্টমেন্টে বুধবার দুপুর পৌনে দুইটায়। নিউইয়র্ক পুলিশ বিভাগের চিফ পেট্রল জন শেল এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ সদস্যরা যখন ওই এপার্টমেন্টে পৌঁছায় তখন পরিস্থিতি ছিল বেশ অস্থির, গোলযোগপূর্ণ ও বিপজ্জনক।

জন শেল আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই পুলিশ কর্মকর্তারা যখন উইন রোজারিওকে আটক করতে চেষ্টা করেন, তখন সে একটি ড্রয়ার থেকে জোড়া কাঁচি বের করে হাতে নিয়ে পুলিশের দিকে এগিয়ে আসতে থাকে। এমন পরিস্থিতিতে পুলিশ উইনকে লক্ষ্য করে বৈদ্যুতিক শক দেওয়ার জন্য টেসার বুলেট ছোড়ে। তবে তার মা তাতে বাধা দিলে পুলিশ অফিসাররা পরে গুলি করে। গুলির পর ঘটনাস্থালেই উইনের মৃত্যু হয়। তবে উইনের গায়ে মোট কয়টি গুলি করা হয়েছিল, তা বলেননি জন শেল।

পুলিশের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে উইনের ছোট ভাই উৎস রোজারিও (১৭) বলেন, ‘আমার মা যখন উইনকে জড়িয়ে ধরে রেখেছিল, তখন পুলিশের লোকজন তাকে টেসার ছোড়ে। তবে টেসার শটে আমার ভাই মাটিতে পড়ে না যাওয়ায় একজন পুলিশ অফিসার তার পিস্তল বের করে এবং উইনকে গুলি করে। আমার মা উইনকে জড়িয়ে ধরা অবস্থায় পুলিশ গুলি করে।’ তিনি আরও বলেন, এই ঘটনায় গুলি করার কোনো দরকারই ছিল না।

আরো পড়ুন : বিকৃত করা হয়েছে স্বাধীনতা ঘোষণার ইতিহাস : প্রধানমন্ত্রী

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিনেমা হলের জমিতে গড়ে উঠল কওমি মাদ্রাসা, জানুন সেই ইতিহাস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক খুন

আপডেট সময় ১২:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪