শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

‘মোয়ানা ২’: অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

২০১৬ সালে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। বক্স অফিসে আয় করেছিল ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এরপর থেকেই সিনেমাটির পরবর্তী পর্ব দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। অপেক্ষাটা বেশ দীর্ঘ হলেও এবার তা শেষ হচ্ছে। পর্দায় আসছে ‘মোয়ানা ২’। ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তির পর বাংলাদেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ২৯ নভেম্বর (শুক্রবার)।

এর চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। ‘মোয়ানা ২’-তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

গত ২৯ মে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। এ নিয়ে দর্শকদের উৎসাহ কতখানি তা বোঝা যায় অগ্রিম টিকেটের চাহিদা দেখে। অনলাইন টিকিট বিক্রেতা ফ্যান্ডাঙ্গোর তথ্য মতে, ‘মোয়ানা ২’ অগ্রিম টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে।

এটি শুধু বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া অ্যানিমেটেড সিনেমা নয় বরং এটি ২০২৪ সালের চতুর্থ সেরা প্রি-সেল শো হতে যাচ্ছে।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘উইকেড পার্ট ওয়ান’ এবং ‘ডিউন: পার্ট টু’ এর পরেই আছে মোয়ানা ২- এর অবস্থান। তাই আগের সিনেমা মতো এটি যে আলোড়ন তুলতে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘মোয়ানা ২’: অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

আপডেট সময় ১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪