আসছে শাকিবের ‘বরবাদ’-এর ফার্স্টলুক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটি নিয়ে এতদিন ছিল কঠোর গোপনীয়তা। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল (বুধবার) ১৮ ডিসেম্বর সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হবে।

মূলত, মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে। সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এখন পর্যন্ত শুটিংয়ের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এটি পরিচালকের প্রথম সিনেমা হওয়ায় তিনি ভীষণ উচ্ছ্বসিত।

হৃদয় বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা। তাই কাজটি নিখুঁতভাবে করতে চেয়েছি। এজন্য শুটিংয়ের শুরু থেকেই সবকিছু গোপন রেখেছি। এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে, সবাই খুবই সন্তুষ্ট। ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে দর্শক বুঝতে পারবেন কতটা ভিন্ন কিছু আসছে।’

অ্যাকশনধর্মী সিনেমা ‘বরবাদ’ প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রডাকশন। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, মানব সচদেব এবং বাংলাদেশের মিশা সওদাগরসহ দুই বাংলার আরও অনেক নামী শিল্পী।

সিনেমাটির আইটেম গানে পারফর্ম করছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তার উপস্থিতি সিনেমাটিতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

‘বরবাদ’-এর কাজ শেষ হলে সিনেমাটি আগামী ২০২৫ সালের ঈদ উল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে। পরিচালক ও প্রযোজনা সংস্থা জানিয়েছে, এটি একটি হাই-ভোল্টেজ অ্যাকশনধর্মী সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আসছে শাকিবের ‘বরবাদ’-এর ফার্স্টলুক

আপডেট সময় ১২:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪