শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করলেও দুদিনের ব্যবধানে মুদ্রার উল্টোপিঠ দেখল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেও ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ নারী ক্রিকেটাররা। বাংলাদেশের সেই ব্যাটিং দুর্দাশার সুযোগে বড় জয় তুলে নিল ভারত।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৪ রান করেন ইভা। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ দুইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৮ রান করেন তৃষা।

বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও ওপেনিংয়ে অবশ্য ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার ইভা ও ফাহমিদা ছোঁয়া। এই দুইজন মিলে গড়েন ২৭ রানের জুটি। ব্যক্তিগত ১০ রানে ফাহমিদা ও ১৪ রানে ইভা সাজঘরে ফিরলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এরপর আর দাঁড়াতেই পারেননি কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮০ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আয়ুশী শুক্লা।

৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১০ রানের মাথায় ওপেনার কামিলিনির উইকেট হারায় দলটি। এরপর দলীয় ২২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারালে চাপে পড়ে ভারত। তবে, তৃষা ও নিকি প্রসাদের ব্যাটে সহজেই জয় তুলে নেয় ভারত।

এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চারে ওঠে বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে বাংলাদেশের মেয়েরা। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ২০ ডিসেম্বর সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪