শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

‘কান্ট্রি অব দ্য ইয়ার’ বাংলাদেশ

লন্ডন ভিত্তিক স্বনামধন্য ম্যাগাজিন ইকোনোমিস্ট বাংলাদেশকে ২০২৪ সালের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ (বর্ষসেরা দেশ) হিসেবে ঘোষণা করেছে। রাজপথে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর স্বীকৃতি হিসেবে এ ঘোষণা দেওয়া হয়।

অভিজাত ম্যাগাজিনটি গত ১৯ ডিসেম্বর তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় বলে, ‘আমাদের বিজয়ী বাংলাদেশ, যারা স্বৈরশাসকের অবসান ঘটিয়েছে।’

এতে রানারআপ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিরিয়ার। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় অর্ধশতাব্দীর একনায়কতন্ত্র অবসানের স্বীকৃতি হিসেবে দেশটির নাম ঘোষণা করা হয়।

ইকোনোমিস্ট উল্লেখ করে, গত আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজপথের আন্দোলনের মাধ্যমে ১৫ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়। এতে বর্ণনা করা হয়, কীভাবে একজন স্বাধীনতাযোদ্ধার মেয়ে নির্যাতনকারী হিসেবে আবির্ভূত হন; কীভাবে তিনি ভোট কারচুপি, বিরোধীপক্ষকে জেলে পাঠানো এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি করার নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতার পালাবদলের বিষয়টি এখন পর্যন্ত বেশ উৎসাহব্যঞ্জক। শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও সুশীল সমাজের সমর্থনে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী টেকনোক্রেট সরকার দায়িত্ব নিয়েছে দেশ পরিচালনার। ম্যাগাজিনটির দৃষ্টিতে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে এনেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করছে।

২০২৫ সালে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আদালতের নিরপেক্ষতা ও বিরোধী দলগুলোর সংগঠিত হওয়া নিশ্চিতে এবং ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

ইকোনোমিস্টের ভাষ্য অনুযায়ী, এসব কাজের কোনোটিই সহজ হবে না। তবে স্বৈরাচারের পতন হওয়ায় এবং আরও উদারপন্থি সরকারের দিকে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ তাদের দৃষ্টিতে এবার বর্ষসেরা দেশ।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন

সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের সমস্যা সমাধানে পাকিস্তানের প্রতি ড. ইউনূসের আহ্বান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘কান্ট্রি অব দ্য ইয়ার’ বাংলাদেশ

আপডেট সময় ০৫:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪