শিরোনাম :
গুলিবিদ্ধ শাকিলের ফিরে আসার গল্প, এখনো থামেনি কষ্ট হাম চিকিৎসায় ঋণে জর্জরিত দেশের অধিকাংশ পরিবার জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা

জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল

জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে নিয়ম মেনেই বিচার শেষ করা হবে বলেও জানান তিনি।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শনিবার (২৮ ডিসেম্বর) শেষ দিন আলোচনা করা হয় ‘গুম-খুন-জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ’, ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ নিয়ে।

শনিবারের অধিবেশনে আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার, অধ্যাপক আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্রনেতারা।

এ সময় আসিফ নজরুল বলেন, বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সব নিয়ম মেনেই বিচার শেষ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।

চিফ প্রসিকিউটর জানান, আগামী এক বছরের ভেতর ট্রাইব্যুনালে গুম ও গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের বিচার শেষ করা হবে।

এদিক যারা প্রকৃত দোষী, তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কি না সেদিকে নজর দেয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে।

আরও পড়ুন: জুলাই বিপ্লবীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান তারা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল

আপডেট সময় ০৫:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪