যশোরে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারি ২০২৫ শনিবার যশোর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা প্রমুখ।

যশোর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় খুলনা সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও উর্ধ্বতন নির্বাহী এবং যশোর অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যশোরে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

আপডেট সময় ০৫:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫