শিরোনাম :
পঞ্চগড়ে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
-
মো আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- 199
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৭ জানুয়ারি)সকাল ৮ টায় বোদা উপজেলার মিয়াজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্তাবধায়নে মানবিক সেবার অংশ হিসেবে সেনা কর্মকর্তারা শতাধিক হতদরিদ্রদেরকে এসব বিতরন করেন।এতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সেনা কর্মকর্তারা বলেন,কনকনে শীত মোকাবেলায় আমাদের এ উদ্যোগ।মানুষের মৌলিক অধিকারগুলো যাতে সঠিকভাবে পূরণ হয় তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা নিবেন।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ

















